লোগো
তাজা খবর
রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি | শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান | শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা | কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নির্দেশ। | এআই দিয়ে কীভাবে আয় করা যায়! | সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা | নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিতর্ক, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া খায়রুল বাসারের! | যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন | গাজী নজরুল ইসলামের নতুন ভিডিও ঘিরে ফের আলোচনা, নারীর পরিচয় নিশ্চিত নয় | ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, সামনে কী? | সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার! | শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড | রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি | শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান | শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা | কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নির্দেশ। | এআই দিয়ে কীভাবে আয় করা যায়! | সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা | নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিতর্ক, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া খায়রুল বাসারের! | যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন | গাজী নজরুল ইসলামের নতুন ভিডিও ঘিরে ফের আলোচনা, নারীর পরিচয় নিশ্চিত নয় | ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, সামনে কী? | সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার! | শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড |

গাজী নজরুল ইসলামের নতুন ভিডিও ঘিরে ফের আলোচনা, নারীর পরিচয় নিশ্চিত নয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ | ১০:১৮ অপরাহ্ণ
গাজী নজরুল ইসলামের নতুন ভিডিও ঘিরে ফের আলোচনা, নারীর পরিচয় নিশ্চিত নয়

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি প্রকাশের পর তাকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে, তবে ভিডিওতে থাকা নারীর পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

বৃহস্পতিবার, ২৩ জুলাই  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলে প্রবেশ করছেন। অভ্যর্থনা ডেস্কে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে করমর্দনের পর তারা ভেতরে যান।

ভিডিওতে হোটেলের লবি, করিডোর এবং সিঁড়ি ঘরের সামনে ওই নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে, ২০ জুলাই রাতেও  এক নারীর সঙ্গে তাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় বলে দাবি করা একটি ভিডিও ভাইরাল হয়। পরে লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি জানান, ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার এবং গাড়িচালক ওবায়দুল্লাহকে নিয়ে মরিয়ম আক্তারের বাবা মো. মাসুম বিল্লাহর মগবাজারের ব্যবসায়িক কার্যালয়ে যান এবং সেখানে প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন। 

এদিকে, ২২ জুলাই  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওতে থাকা নারী মরিয়ম আক্তার কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

ট্যাগ: জাতীয়